বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

বাংলাদেশের বিপক্ষেই কোচ হয়ে আসছেন হাথুরু!

বাংলাদেশের বিপক্ষেই কোচ হয়ে আসছেন হাথুরু!

ফাইল ছবি

পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েই নিজের দায়িত্ব শেষ করে ফেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব আর পালন করবেন না তিনি। অথচ বিসিবি এখনও চেয়ে আছে তার ফেরার আসায়। আগেরদিনই বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘হাথুরু আসলে তাকে থেকে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। অন্ততঃ সামনে শ্রীলঙ্কা সিরিজটা যেন তিনি সম্পন্ন করে যান, সে অনুরোধ জানানো হবে।’ একই সঙ্গে আকরাম খান এও জানিয়েছেন, আগামী দুই-তিনদিনের মধ্যে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে হাথুরুর।

কিন্তু বিসিবি এখনও অলীক স্বপ্ন দেখে যাচ্ছে। হাথুরু যে বাংলাদেশ দলের কোচিংয়ে আর ফিরছেন না এটা এখন পুরোপুরিই নিশ্চিত। শুধু তাই নয়, তিনি ঢাকায় ফিরবেন, তবে বাংলাদেশের কোচ হিসেবে নয়, কিংবা এ সম্পর্কিত কোনো আলোচনার জন্যও নয়। তিনি ঢাকায় ফিরে আসবেন, বাংলাদেশেরই বিরুদ্ধে, শ্রীলঙ্কার কোচ হয়ে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সংবাদ প্রকাশ করেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে হাথুরুসিংহের মৌখিক আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করবে দুই পক্ষ এবং আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে লঙ্কানদের কোচ হয়েই ঢাকায় আসবেন হাথুরুসিংহে।’

নভেম্বর ৯ তারিখই ক্রিকইনফোর মাধ্যমে সবাই জানতে পারে, বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ওইদিনই সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাহমুল হাসান পাপন মিডিয়ার কাছে স্বীকার করেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়ই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান হাথুরু। তবে তারা তার (হাথুরু) সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না বলেও জানান পাপন। যদিও পাপন, এমনকি বিসিবির কয়েকজন কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছিলেন, হাথুরু আর তাদের কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। কারও কল ধরছেন না। বিসিবির সিইও যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি।

হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিচ্ছেন নাকি অন্য কোথাও যাচ্ছেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানে না বিসিবি। বোর্ড পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে জানান, ‘আনুষ্ঠানিকভাবে আমরা এখনও জানি না সে আমাদের এখানে থাকছে কী থাকছে না। কিংবা অন্য কোথাও চাকরি নিচ্ছে কি-না সেটাও জানি না।’

যখন জিজ্ঞাসা করা হলো যে, শ্রীলঙ্কার কোচ হয়ে তো সম্ভবত তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। বিষয়টা কেমন হবে? জবাবে জালাল ইউনুস বলেন, ‘যদি সে শ্রীলঙ্কার কোচের পদ গ্রহণ করে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজেই এখানে আসে, তাহলে এটা লঙ্কানদের জন্য বিশাল সুবিধার। কারণ, আমাদের খেলোয়াড়দের সম্পর্কে এ মুহূর্তে হাথুরুসিংহে ছাড়া আর কেউ বেশি জানে না। শুধুমাত্র ল্যাপটপে বসেই নয়, একেবারে হাতে-কলমে সব কিছু জানে সে। তিনি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কেও অবহিত। আমাদের উইকেট এবং পরিবেশ সম্পর্কেও তার স্বচ্ছ ধারনা, জানা-শোনা। তবে এটা ঠিক, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে সে দীর্ঘদিন পর কাজ করতে যাবে। সুতরাং, এখানে তার মানিয়ে নিতে কিছু সময় লাগতেই পারে।’

২০১৪ সালে ঠিক একই অবস্থায় পড়েছিল শ্রীলঙ্কাও। কারণ, লঙ্কানদের প্রধান কোচের পদ থেকে হঠাৎ পদত্যাগ করে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব নেন পল ফারব্রেস। তার এক সপ্তাহ পরই ইংল্যান্ড সফরে গিয়েছিল শ্রীলঙ্কা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com