শেখ মোহাম্মদ ইকবাল ।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গাছের চারা বোঝাই একটি মিনি ট্রাকের চাকা পাংচার হয় পরে চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় পেছন দিক থেকে ঢাকাগামী মাছবাহী একটি মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক শামীম (৪০) নিহত হন। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
অপরদিকে গাছের চারা বোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ সোহেল ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, নিহত অজ্ঞাতনামা চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply