শেখ মোহাম্মদ ইকবাল।

ছবি ভিডিও থেকে নেওয়া
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানতে পারি, দেওড়া নয়াকান্দি গ্রামে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের আপ্যায়নের সময় মাংস পরিবেশন করা হচ্ছিল। এ সময় প্লেটে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সাধারণ এই তর্কাতর্কিই চরম উত্তপ্ত রূপ নেয় একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া।
Leave a Reply