ছবিটি : সংগৃহীত
শেখ মোহাম্মদ ইকবাল ।
১ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের গঙ্গাবরদী এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক যুবক আটক হয়েছেন।
চোরকে মারধর না করে স্থানীয়রা ভিন্নভাবে দিলেন শাস্তি।
হিন্দি গানের তালে নাচতে বললেন চোরকে, পরে স্থানীয়দের সামনে কিছুক্ষণ নাচার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই যুবক চুরি করার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে বিভিন্ন কৌশলে চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়।
শাস্তি হিসেবে চোরকে নাচার নির্দেশ দেন স্থানীয়রা । নির্দেশ পেয়ে যুবকও স্থানীয়দের সামনে কিছুক্ষণ নাচেন। এ সময় ঘটনাটি দেখতে সেখানে ভিড় জমে যায়। অনেকে ফোনে ভিডিও ধারণ করেন।
পরে স্থানীয়রা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে চুরির অভিযোগে কাউকে আটক করার পর এ ধরনের শাস্তি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই আইনগতভাবে যথাযথ পদ্ধতি বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply