শেখ মোহাম্মদ ইকবাল ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সিবাড়ি ব্রিজ এলাকায় দুপুর ২:২০ মিনিটের সময় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান মোল্লা (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পরশ (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ছবিটি সংগৃহীত
নিহত সালমান মোল্লা লোহাইড় গ্রামের সহিদ মোল্লার ছেলে।
ঘটনাস্থল থেকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, সালমান মোল্লা মোটরসাইকেল নিয়ে মাটিয়া ব্রিজ বাজার থেকে ৫০০ মিটার দূরে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সালমান মোল্লার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী একই গ্রামের আলমাস শেখের ছেলে পরশ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে লোকাল বাসের গ্লাস ভেঙ্গে ফেলে দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন ও এসআই মামুনুর রশিদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply