মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না’ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুর–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক জনের প্রানহানি। মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম। মুকসুদপুর কলেজ ছাত্রী নিখোঁজ। ফরিদপুর চাঞ্চল্যকর শ্রমিক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ । খুব শীঘ্রই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী

newspostbd24.com

সরকারি অফিসে ৩ লাখ ৬০ হাজার পদ শূন্য

সরকারি অফিসে ৩ লাখ ৬০ হাজার পদ শূন্য

ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি অফিস, মন্ত্রণালয়, অধিদফতরসমূহে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে।

সোমবার বিকেলে জাতীয় সংসদে মোরশেদ আলমের (নোয়াখালী-২) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

মন্ত্রী জানান, শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম, ও ১০-১২ গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

১৩-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/ অধিদফতর/ সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ দেয়া হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সব মন্ত্রণালয়/বিভাগ/ অধিদফতর/ বিভাগ স্ব স্ব নিয়োগবিধি অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com