রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার (২৯ আগস্ট) একটি গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে বিমানবন্দরের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, বিদেশ থেকে দেশে ফেরার পর ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ২০০ গ্রাম স্বর্ণ নিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনায় জড়িত হিসেবে বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক শান্ত এবং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেলের নাম উল্লেখ করা হয়েছে।
Leave a Reply