শেখ মোহাম্মদ ইকবাল ।
২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বপ্নের স্টেডিয়াম লতা পাতা আর আগাছায় ঢেকে গেছে। দেখে মনে হয় ভুতরে যায়গা।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে ভাঙ্গার একমাত্র স্টেডিয়াম । মাঠজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, পাশাপাশি চারপাশে জন্মেছে ঝোপঝাড় ও আগাছা। ফলে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন খেলোয়াড়রা।
স্টেডিয়ামের দেওয়াল ভেঙে কিছু প্রবেশদ্বার সৃষ্টি হয়েছে সন্ধ্যা হলে সেখান দিয়ে ভিতরে গিয়ে বসে মাদকের আখড়া। দেখেও যেন দেখার কেউ নেই।
গ্যালারি আছে, মাঠ আছে নেই প্রাণচাঞ্চল্য,রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন?
স্থানীয়রা বলেন ভাঙ্গায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ক্রীড়া স্থাপনা যদি নিয়মিত ব্যবহারের অভাবে লতা পাতা ও আগাছায় ঢেকে যায়, তাহলে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
ভাঙ্গার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলা শহরে এমন একটি স্টেডিয়াম থাকা বড় সুযোগ কোমলমতি শিশুরা মাদক ছেড়ে খেলাধুলায় মন দিবে গড়ে উঠবে উচ্চমানের খেলোয়ার। স্টেডিয়াম দেখে আমরা খুবই হতাশ, হয়তো স্টেডিয়াম না থাকলেই ভালো হতো।
স্থানীয়রা আশা করেন, খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্টেডিয়ামটির দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
ভিডিও ধারণ করতে গেলে বাধার মুখে পড়তে হয় আমাকে,কয় একজনের কথায় এতটাই তিক্ততা ছিল যেন স্টেডিয়াম বেহাল অবস্থায় থাকলেই তাদের জন্য ভালো।এসময় স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি।
Leave a Reply