শেখ মোহাম্মদ ইকবাল।
বিশেষ প্রতিনিধি, ফরিদপুর ।
আজ মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন মোঃ হাই জাকির এর নেতৃত্বে ফরিদপুর পৌরসভার উদ্যোগে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনা করা হয়।

ছবিটি সংগ্রহীত
ফরিদপুর পৌরসভার আওতাধীন সুপার মার্কেট, সহপাশ্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী স্থাপনা সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ আহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ মোঃ আশরাফ, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস সহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার এ উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার আহ্বান করেছেন তারা।
Leave a Reply