শেখ মোহাম্মদ ইকবাল
১০ আগস্ট ২০২৬
আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফরিদপুরের কোতোয়ালির হাইস্কুল সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
প্রথমে কামরুল হাসানের লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের লিটন দাসের ফসলি বীজ ও কীটনাশকের দোকানে।
খবর পেয়ে কোতোয়ালি ফায়ার সার্ভিস ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply