শেখ মোহাম্মদ ইকবাল ।
আজ শনিবার (২২ আগস্ট) টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম মুয়াজ্জিনদের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান।
এ সময় বক্তারা বলেন, মাদকাসক্তি ও অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তরুণ সমাজকে এসব সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মাওলানা ছাইদুর রহমান বলেন, ইমাম মুয়াজ্জিনরা প্রতিদিন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। ধর্মীয় বক্তব্য ও নৈতিক শিক্ষার মাধ্যমে তারা তরুণদের মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আলোচনা সভায় আরো জানানো হয়, টুঙ্গিপাড়ার ৭৭টি মসজিদের ২৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ ১০ জনকেও সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।
Leave a Reply