সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাশিয়ায় রবীন্দ্রনাথের যাত্রার উদ্‌যাপন – শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারীর মরদেহ উদ্ধার কিসের ইঙ্গিত? ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারী আটক। এসএসসি ও দাখিল ২০২৬: মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মামলা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসকের দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বপ্নের স্টেডিয়াম লতা পাতা আর আগাছায় ঢেকে গেছে মানবতার সেবা কোনো সীমারেখা মানে না—ডা. মোশায়েদ রহমান মুন শিক্ষা উন্নয়ন সংঘ কর্তৃক ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান- অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ফরিদপুরে জসিম পল্লী মেলা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সমাবেশ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার পাটের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার গ্যাস। সচিব পরিচয়ে প্রতারণা, পিবিআই এর অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার। নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে জরিমানা করলো ৭ প্রতিষ্ঠানকে গোপালগঞ্জে কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ এবারে বাড়তে চলেছে বাসা ভাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিখোঁজ সংবাদ’ ১৯/৯/২০২৬ শনিবার সকাল ৯ টাই বাসা থেকে বের হইছে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গোপালগঞ্জে মুকসুদপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ইউএনওর উপস্থিতিতে টিএলসি সভায় পৌর নাগরিককে মারধরের অভিযোগ, আলমডাঙ্গায়বাসীর তীব্র প্রতিক্রিয়া- গোপালগঞ্জে মুকসুদপুরে ১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন ফরিদপুরে চোর ধরে ভিন্ন কাদায় শাস্তি । বিমানবন্দরের সামনে প্রবাসফেরত ব্যক্তির ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ- নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি গোপালগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা সভা  রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল- রাষ্ট্রপতি পদে দলের মনোনয়নপত্র গ্রহণ করেছেন মির্জা ফখরুল লোডশেডিংয়ের কারণে হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ অফিস দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং ফরিদপুরে আগুনে দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন কোন ক্ষমতাবলে সিনিয়র উপসচিব ও যুগ্মসচিবদের পাত্তা না দিয়ে কার্যালয়ের আদেশ জারি করে, সাইফুল হাসান- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি ।

newspostbd24.com

দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ,

দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ,

দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ আহত ৩; মামলা হলেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার ব্রাহ্মণগাঁও বাজারের খুশি মার্কেট এলাকায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী সূত্রে জানা যায়, তিনি ও তার সঙ্গী মাসুদ রানা এলাকায় অবস্থানকালে খবর পান যে একদল ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনে বাধা দিলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা একটি পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এ সময় হামলায় মাসুদ রানাসহ মোট তিনজন আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, মামলা দায়েরের পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com