আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের রসুয়া, নুয়াকোট এবং ভারত-চীন (তিব্বত) সীমান্ত সংলগ্ন অঞ্চলে আকস্মিক বন্যা ও ভয়াবহ পাহাড়ি ঢলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।
প্রাণহানি: সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে।
নিখোঁজ পর্যটক ও সাধারণ মানুষ: প্রায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের অন্তত ২৯১ জন বিদেশি নাগরিক রয়েছেন—যাদের একটি বড় অংশ কৈলাস মানস সরোবর যাত্রায় যাচ্ছিলেন।
উদ্ধার অভিযান
নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ এবং চীন সরকার সীমান্ত এলাকায় সমন্বিত অনুসন্ধান অভিযান চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়া এবং নদীগুলোর পানি বিপদসীমার ওপরে থাকায় স্যাপ্রু বেসি ও তিমুরে এলাকায় উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্লাবনের শঙ্কায় ভাটির দিকে থাকা ভারতের বিহার ও উত্তর প্রদেশ রাজ্যগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে।
Leave a Reply