শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারীর মরদেহ উদ্ধার কিসের ইঙ্গিত? ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারী আটক। এসএসসি ও দাখিল ২০২৬: মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মামলা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসকের দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বপ্নের স্টেডিয়াম লতা পাতা আর আগাছায় ঢেকে গেছে মানবতার সেবা কোনো সীমারেখা মানে না—ডা. মোশায়েদ রহমান মুন শিক্ষা উন্নয়ন সংঘ কর্তৃক ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান- অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ফরিদপুরে জসিম পল্লী মেলা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সমাবেশ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার পাটের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার গ্যাস। সচিব পরিচয়ে প্রতারণা, পিবিআই এর অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার। নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে জরিমানা করলো ৭ প্রতিষ্ঠানকে গোপালগঞ্জে কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ এবারে বাড়তে চলেছে বাসা ভাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিখোঁজ সংবাদ’ ১৯/৯/২০২৬ শনিবার সকাল ৯ টাই বাসা থেকে বের হইছে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গোপালগঞ্জে মুকসুদপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ইউএনওর উপস্থিতিতে টিএলসি সভায় পৌর নাগরিককে মারধরের অভিযোগ, আলমডাঙ্গায়বাসীর তীব্র প্রতিক্রিয়া- গোপালগঞ্জে মুকসুদপুরে ১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন ফরিদপুরে চোর ধরে ভিন্ন কাদায় শাস্তি । বিমানবন্দরের সামনে প্রবাসফেরত ব্যক্তির ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ- নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি গোপালগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা সভা  রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল- রাষ্ট্রপতি পদে দলের মনোনয়নপত্র গ্রহণ করেছেন মির্জা ফখরুল লোডশেডিংয়ের কারণে হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ অফিস দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং ফরিদপুরে আগুনে দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন কোন ক্ষমতাবলে সিনিয়র উপসচিব ও যুগ্মসচিবদের পাত্তা না দিয়ে কার্যালয়ের আদেশ জারি করে, সাইফুল হাসান- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে,

newspostbd24.com

অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন

অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন

রুহুল আমিন।

অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন

ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত ৫ জন আসামী গ্রেফতার, বিজ্ঞ আদালতে আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান।

 

২০২৪ সালে সংঘটিত নবাবগঞ্জ থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক রাহুল খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সবুজ মিয়া (২৮) এবং মোঃ লালন মোল্লা (৩২) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

 

অটোরিক্সা চালক ডিসি মোঃ রাহুল (১৯), পিতা-মোঃ আঃ রহমান, সাং-চক সিংহড়া, পোঃ শোল্লা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা তার ভাড়াকৃত অটোরিক্সাটি নবাবগঞ্জ থানাধীন চক সিংহড়া এলাকায় জনৈক ওমর ফারুক এর ওয়ার্কশপে রাখত এবং সেখানে রাতে ঘুমাত। গত ০৬/০২/২০২৪ তারিখ রাত ২১.০০ ঘটিকায় রাহুল তার নিজ বাসা থেকে রাতের খাবার খেয়ে ওয়ার্কশপে ঘুমানোর জনা যায়। ০৭/০২/২০২৪ তারিখ বাড়িতে না যাওয়ায় রাহুলের বাবা উক্ত ওয়ার্কশপে খুঁজতে গিয়ে সেখানে রাহুলকে পাননি। তারপর থেকে রাহুলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার অটোরিক্সাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। ০৯/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় উক্ত ওয়ার্কশপের দক্ষিণ-পূর্ব কোনে জনৈক লিয়াকত এর ভুট্টা ঘাসের জমির আইলের ঝোপ থেকে রাহুল এর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা মোঃ আঃ রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা নং-২১, তারিখ-০৯/০২/২০২৪, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি থানা পুলিশ কর্তৃক তদন্তাধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে পিবিআই এর নিকট হস্তান্তরিত হয় এবং এসআই মোঃ আব্দুর রহিমকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

 

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর সার্বিক দিকনির্দেশনায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম এর তত্ত্বাবধানে পিবিআই ঢাকা জেলা টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ সমেজ (৩২), পিতা-মৃত আঃ জলিল, মাতা- মৃত সায়েরা, সাং- পাতিলঝাপ থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। তার দেয়া তথ্যমতে অপর আসামী মোঃ সবুজ মিয়া (২৮), পিতা- মৃত শেখ ময়ফল, মাতা-মৃত রোকেয়া, সাং-পাতিলঝাপ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আসামী সবুজের প্রদত্ত জবানবন্দীর ভিত্তিতে ঘটনায় জড়িত আসামী খবির ওরফে গোবিন্দ (২৮), পিতা-মৃত মফলে খান, মাতা-কল্পনা বেগম, সাং- সিংহড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, আসামী মোঃ হাবিব ওরফে সজল (৩৬), পিতা- মৃত মজিদ মাদবর, মাতা-রেখা বেগম, সাং-চরগোবিন্দপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর এবং আসামী মোঃ লালন মোল্লা (৪৩), পিতা- জালাল মোল্লা, মাতা-লাইলী, সাং-পাতিলঝাপ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত আসামী মোঃ লালন মোল্লা বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

 

পিবিআই এর তদন্ত এবং আসামীদের প্রদত্ত ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় প্রাপ্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দী পর্যালোচনায় জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা ডিসিড রাহুল এর পূর্ব পরিচিত। গ্রেফতারকৃত আসামী মোঃ লালন মোল্লা ইয়াবা ব্যবসা করে। ভিকটিম রাহুল এবং অন্যান্য আসামীরা লালনের কাছ থেকে ইয়াবা কিনত এবং তারা একসাথে ইয়াবা সেবন করত। লালন সবুজের কাছে জানতে পারে যে, তার ইয়াবা বিক্রির তথ্য রাহুল বাইরে বিভিন্ন জায়গায় জানিয়ে দিবে বলে সবুজের কাছে বলেছে। তথ্য ফাঁস করে দেয়ার কথা জানতে পেরে আসামীরা রাহুলকে মেরে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে বিক্রি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ০৬/০২/২৪ তারিখ আনুমানিক রাত ১০ টায় লালন সবুজকে দিয়ে রাহুলকে তার অটোরিক্সাসহ একটি খোলা মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে লালন ছাড়াও সবুজ, সজল, সমেজ ও গোবিন্দ উপস্থিত ছিল। তারা প্রথমে ডিসিজড রাহুলকে ইয়াবা খাওয়ায়। এক পর্যায়ে সুযোগ বুঝে লালন লোহার এঙ্গেল দিয়ে রাহুলের মাথার পিছনে বাড়ি দিলে মাথা ফেটে রক্ত বের হয়। রাহুলের কানে ও মুখে ব্লেড দিয়ে আঘাত করে। তারা রাহুলের অটোরিক্সার ব্যাটারী দিয়ে রাহুলের মুখে আঘাত করে এবং শ্বাসরোধ করে রাহুলের মৃত্যু নিশ্চিত করে। রাহুলের মৃতদেহ অটোরিক্সায় বসিয়ে তারা আসামী সজলের গরুর খামারে নিয়ে যায়। আসামীরা সেখানে মৃতদেহ দুইদিন রাখে এবং ০৯/০২/২৪ তারিখে রাত আনুমানিক ১.০০ ঘটিকার পরে মৃতদেহ ওমর ফারুকের ওয়ার্কশপের পাশে ফেলে রাখে যেখান থেকে পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ডিসি রাহুলের অটোরিক্সাটি গ্রেফতারকৃত আসামীরা বিক্রি করে দেয় এবং বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

 

এ বিষয়ে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব এম, এন, মোর্শেদ, পিপিএম বলেন, “চাঞ্চল্যকর এ ঘটনার মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্স হতে তদন্তভার প্রাপ্তির পর হতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। নিরলস তদন্তের মাধ্যমে দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময়ের পুরনো মামলাটির ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হই।”

 

তদন্ত তদারকী কর্মকর্তাঃ এম, এন, মোর্শেদ, পিপিএম, পিবিআই ঢাকা জেলা,

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com