বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো।(১৪জুলাই) মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আরএসজিটি বাংলাদেশ এর উদ্বোধন করা হয়
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সৌদি আরব এর রাষ্ট্রদূত সহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের মাধ্যমে আরএসজিটি বাংলাদেশ দেশের সামুদ্রিক ও লজিস্টিকস খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Leave a Reply