ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেন।
এ সময় ভুক্তভোগী পরিবারগুলো প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত চক্রের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা জাল ভিসা ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।
ভুক্তভোগীদের দাবি, চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে আটকে রাখে এবং মানব পাচারের মতো নিকৃষ্ট কাজ করে থাকে।এমন পরিস্থিতি অতিক্রম করে সাতজন দেশে ফিরে আসেন। মানববন্ধন থেকে আরও অভিযোগ করেন, অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
পাশাপাশি ভুক্তভোগীদের অর্থ ফেরত দাবি জানানো হয় সেই সাথে অভিযুক্তদের কঠিনতম শাস্তি দাবি জানান। মানববন্ধন থেকে আরো জানান,সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান , এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচার বেশি করে করার ও সোচ্চার হওয়ার জন্য।
Leave a Reply