মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ-

ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ-

রাজধানীর মিরপুর এলাকায় বিএনপিকে জড়িয়ে পরিকল্পিত প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজের মাকে ব্যবহার করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন রূপনগর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মাতবর নীরব।

 

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়ে, যেখানে রূপনগর থানা যুবদলের সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল করিম বাবু, সাজেদুল আলম টুটুল ও রওশন হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ আনা হয়। অভিযোগকারী হিসেবে সেখানে ‘মিসেস বিথী’ নামের এক নারীর নাম উল্লেখ করা হয়।

 

তবে অনুসন্ধানে জানা যায়, Poster K Tex Enterprise নামের প্রতিষ্ঠানে ‘মিসেস বিথী’ নামে কোনো মালিক, অংশীদার বা শেয়ারহোল্ডার নেই। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অফিসার মো. কবির জানান, তাদের মালিকানা বা পরিচালনা পরিষদের তালিকায় ওই নামের কেউ নেই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রূপনগর এলাকায় বিথী নামে এক নারী রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে ধরা-ছোঁয়ার বাইরে থেকে মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। অনুসন্ধানে আরও জানা যায়, তার স্বামীর নাম মোমিন এবং ছেলে আইয়ুব মাতবর নীরব।

 

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে নীরব ওই গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নীরব আত্মগোপনে চলে গেলে তার বাবা মোমিন সেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।

 

কয়েক মাস আগে শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয়দের অভিযোগ, মোমিন সড়ক দখল করে গার্মেন্টসের ঝুট রাখতেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। পরে স্থানীয়রা বিষয়টি বিএনপি নেতাকর্মীদের জানালে তারা রাস্তা দখল করে ঝুট না রাখার অনুরোধ করেন।

 

এর জের ধরেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ দায়ের করা হয় বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, আইয়ুব মাতবর নীরবের পরামর্শে তার মা রূপনগর থানা ও ডিসি অফিসে লিখিত অভিযোগ দেন এবং পরে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন হাসান বলেন, “অত্র এলাকায় কোনো ধরনের অনৈতিক বা দখলবাজির কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা নেই। আমরা শুধু জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ না করার অনুরোধ জানিয়েছিলাম।”

 

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুল আলম টুটুল বলেন, “একটি চক্র আগে যেমন আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, এখনও একইভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।”

 

রূপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাজিব বলেন, “আমাদের কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।”

 

অভিযোগে নাম আসা পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল করিম বাবু বলেন, “আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। আমরা ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। খুব দ্রুতই প্রকৃত ঘটনা সবার সামনে আসবে বলে আশা করছি।”

 

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com