রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাশিয়ায় রবীন্দ্রনাথের যাত্রার উদ্‌যাপন – শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারীর মরদেহ উদ্ধার কিসের ইঙ্গিত? ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারী আটক। এসএসসি ও দাখিল ২০২৬: মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মামলা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসকের দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বপ্নের স্টেডিয়াম লতা পাতা আর আগাছায় ঢেকে গেছে মানবতার সেবা কোনো সীমারেখা মানে না—ডা. মোশায়েদ রহমান মুন শিক্ষা উন্নয়ন সংঘ কর্তৃক ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান- অটোরিক্সা চালক রাহুল হত্যার দীর্ঘ আড়াই বছর পর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ফরিদপুরে জসিম পল্লী মেলা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সমাবেশ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার পাটের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার গ্যাস। সচিব পরিচয়ে প্রতারণা, পিবিআই এর অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার। নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে জরিমানা করলো ৭ প্রতিষ্ঠানকে গোপালগঞ্জে কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ এবারে বাড়তে চলেছে বাসা ভাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিখোঁজ সংবাদ’ ১৯/৯/২০২৬ শনিবার সকাল ৯ টাই বাসা থেকে বের হইছে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ফরিদপুরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গোপালগঞ্জে মুকসুদপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ইউএনওর উপস্থিতিতে টিএলসি সভায় পৌর নাগরিককে মারধরের অভিযোগ, আলমডাঙ্গায়বাসীর তীব্র প্রতিক্রিয়া- গোপালগঞ্জে মুকসুদপুরে ১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন ফরিদপুরে চোর ধরে ভিন্ন কাদায় শাস্তি । বিমানবন্দরের সামনে প্রবাসফেরত ব্যক্তির ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ- নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি গোপালগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা সভা  রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল- রাষ্ট্রপতি পদে দলের মনোনয়নপত্র গ্রহণ করেছেন মির্জা ফখরুল লোডশেডিংয়ের কারণে হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ অফিস দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং ফরিদপুরে আগুনে দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন কোন ক্ষমতাবলে সিনিয়র উপসচিব ও যুগ্মসচিবদের পাত্তা না দিয়ে কার্যালয়ের আদেশ জারি করে, সাইফুল হাসান- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি ।

newspostbd24.com

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি।

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি।

অনলাইন ডেস্ক।

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশইন’ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই আজ সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এই সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুশইন বন্ধের দাবিকে।

পাশাপাশি সীমান্তহত্যা, বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় ড্রোন ও হেলিকপ্টারের অনুপ্রবেশ রোধ, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ রোধ ও সীমান্তসংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণাসহ ১৬টি বিষয় তুলে ধরা হবে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এবং পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর এটিই হবে এ ধরনের প্রথম বৈঠক।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের বৈঠকের প্রথম এজেন্ডাই হচ্ছে পুশইন। বাংলাদেশের অভিযোগ, গত দুই বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই হাজারের বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিকও ছিলেন। এসব ঘটনায় প্রচলিত যাচাই-বাছাই ও দ্বিপক্ষীয় প্রত্যাবাসন

প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। বিএসএফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে নারী-পুরুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে; কিন্তু বিজিবির বাধায় বাংলাদেশে ঠেলে দিতে পারছে না।

বিশেষ করে গত মে মাস থেকে চলতি জুনের শুরু পর্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে দুই শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছে বলে বিজিবির দাবি। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে কয়েকটি এলাকায় দুই বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়; যা এখনও অব্যাহত রয়েছে। কোথাও কোথাও পুশইন ঠেকাতে বাংলাদেশি নাগরিকরা বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিজিবির এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং দুই দেশের বিদ্যমান সমঝোতা অনুযায়ী নাগরিক প্রত্যাবাসনের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্তে ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রতিবেশী ভারত সরকারকে জানিয়ে দিয়েছে, যথাযথ পরিচয় যাচাইয়ের মাধ্যমে যেসব ব্যক্তি বাংলাদেশি হিসেবে শনাক্ত হবেন, কেবল তাদেরই গ্রহণ করা হবে। অন্য কোনো দেশের নাগরিক বা রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা মেনে নেওয়া হবে না।

পুশইনের পাশাপাশি সীমান্তহত্যা বন্ধের দাবিও জোরালোভাবে তুলবে বিজিবি। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগ, সীমান্তে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থি। তাই সীমান্তে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ।

এবার সম্মেলনে ভারতীয় ড্রোন ও হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিজিবির অভিযোগ, সীমান্তবর্তী নদী ও দুর্গম পাহাড়ি এলাকায় নজরদারির জন্য বিএসএফ প্রায়ই ড্রোন ব্যবহার করছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করছে। একইভাবে উত্তরাঞ্চল ও পার্বত্য সীমান্তে ভারতীয় হেলিকপ্টারের প্রবেশের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এসব কার্যক্রম বন্ধে ভারতের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ।

অবকাঠামোগত সহযোগিতার অংশ হিসেবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের জন্য তিনবিঘা করিডোর ব্যবহারের বিষয়টিও আলোচনায় তুলবে বিজিবি। বাংলাদেশের ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপন করতে হলে এর সংযোগ সড়ক ‘তিনবিঘা করিডোর’ ছাড়া কোনো উপায় নেই।

এ ছাড়া ত্রিপুরা থেকে আখাউড়ামুখী চারটি খাল দিয়ে ভারতের শিল্পবর্জ্য বাংলাদেশে প্রবেশ করে পরিবেশ ও কৃষির ক্ষতি করছে বলে অভিযোগ তুলে সীমান্ত এলাকায় বর্জ্য শোধনাগার স্থাপনের প্রস্তাবও দেবে বিজিবি। আখাউড়ায় চার খালের মুখে চারটি বর্জ্য শোধনের জন্য ইটিপি স্থাপন করার তাগিদ দেবে বাংলাদেশ।

প্রথমবারের মতো সীমান্তসংক্রান্ত তথ্যযুদ্ধও আলোচ্যসূচিতে এসেছে। বিজিবির মতে, ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সীমান্তবাসীর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের প্রচার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

পূর্বানুমতি ছাড়া যেন সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ না করা হয় এ বিষয়টি বৈঠকে তুলবে বিজিবি। এ ছাড়া কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্যা চাইবে বিজিবি। ২০২২ সালে ভারতের সঙ্গে সই হওয়া চুক্তির অধীনে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করবে বাংলাদেশ। কিন্তু শুষ্ক মৌসুমে এই নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়। যে কারণে এ বিষয়টি আলোচনায় তুলবে বিজিবি।

এ ছাড়া বৈঠকে মাদক, মানব পাচার, আন্তঃসীমান্ত অপরাধ দমনসহ আরও নানা ইস্যু আলোচনায় স্থান পাবে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তৎপর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্প রয়েছে ভারত সীমান্তে। বিশেষ করে কুকিচীনের ক্যাম্প রয়েছে। বিজিবি এসব সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্প সম্পর্কে তথ্য চাইবে।

চার দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে এবারের বৈঠক শুধু নিয়মিত সীমান্ত সম্মেলন নয়, বরং দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠন এবং পুশইনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে। সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সব অবৈধ পুশইনের চেষ্টাকে আমরা বাধা দেব।’

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ইস্যুতে মন্ত্রী বলেন, ‘এ বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।’

তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার বৈঠকের আয়োজন ভারতেই হচ্ছে। কারণ, এটি তাদের পালা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

সালাহউদ্দিন আহমদ জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে এবং আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com