শেখ মোহাম্মদ ইকবাল ।
বিশেষ প্রতিনিধি,ফরিদপুর।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নগরকান্দা উপজেলা ছাত্রদলের তত্ত্বাবধানে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে চরযশোরদী ইউনিয়ন ছাত্রদল।
মিছিলটি চরযোশরদী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি রবিউল ইসলাম লিখন, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান দুর্জয়, সহ সভাপতি শাওন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম সহ আরো অনেকে
এছাড়াও চরযশোরদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাব্বির আহমেদ লাবু ও সভাপতি পদপ্রার্থী শামীম আহমেদ সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply