
ছবি: সংগৃহীত
এ সময় উপস্থিত বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সকলকে সচেতন করা অত্যন্ত জরুরি।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানানো হয়।
মাদকমুক্ত রাঘদী ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আয়োজিত এই মানববন্ধন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সচেতন মহল মনে করছে, সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময়ে উপস্থিত বক্তারা আরো বলেন, মাদক সেবন কারী এবং মাদক ব্যবসায়ীদের যেখানেই পাওয়া যাবে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। কেউ যেন মাদক সেবন এবং মাদক বিক্রি না করেতে পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
Leave a Reply