গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা এলাকায় গলায় ফাঁস দিয়ে একজন গৃহবধ আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (৯ মে) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে মারজিয়া খানম তারিন (২৭) নামের একজন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

ছবি: সংগৃহীত
নিহত মারজিয়া খানম তারিন টেংরাখোলা এলাকার মোঃ ইকবাল হোসেনের মেয়ে এবং প্রভাকরদী এলাকার নিজামুদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তারিন।
পরে তার মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নামিয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply