১৪ই মে ২০২৬ ফরিদপুরের কৃতি সন্তান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রহমান রাজুর আগমনে ফরিদপুরে মোটর শোভাযাত্রা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানান।
পরে তাকে নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়ক হয়ে শিবরামপুর অতিক্রম করে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গিয়ে শেষ হয়।
খলিলপুর বাজারে স্থানীয়দের আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাশরুর রহমান রাজু। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ গড়তে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।
উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মোল্লা পরিবারের সন্তান। তিনি এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
Leave a Reply