ফরিদপুরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে জেলার বিভিন্ন শিশু শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির প্রতিযোগীরাও অংশগ্রহণ করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং নাট্যকুঞ্জের সভাপতি নীরব ইমতিয়াজ শান্ত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply