শেখ মোহাম্মদ ইকবাল।
ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় ১৩০ পোটলা হেরোইনসহ ৩ মাদককারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত (৯ এপ্রিল) ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানিম হোসেন ও তার অফিসার-ফোর্স কোতয়ালী থানাধীন পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২৪), পিতা: মীর মনির, অমিত ঘোষ (২১), পিতা: তরুণ ঘোষ, আশিক শেখ (২৪), পিতা: জামাল শেখ। পুলিশ জানিয়েছে,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।
Leave a Reply