শেখ মোহাম্মাদ ইকবাল
গোপালগঞ্জের টুংগীপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এতে আহত হয় দুইজন এবং নিহত হয় একজন।
টুঙ্গিপাড়া উপজেলার ২ নং বর্ণি ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিঙ্গিপাড়া গোল চত্ত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে সাজিদুল মোল্লা (১৮) নামে এক ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়েছে।
আহতদেরকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাজিদুল মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন আইনি প্রক্রিয়া শুরু হয়নি।
Leave a Reply