শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।
মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ফরিদপুর সদরের তিন আসনের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply