যাকাতের সঠিক হিসাব ও ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে গুলশানে সেমিনার আয়োজন করে অভিযাত্রিক ফাউন্ডেশন।
সকাল ৯টা ৩০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা সেমিনারে উপস্থিত ছিলেন দেশের ১১ জন বরেণ্য আলেম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের শরিয়াহ বোর্ড মেম্বাররা। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি লোকমান হাসান, মুফতি সাজ্জাদুর রহমান, মুফতি আহসানুল ইসলাম ও মুফতি জহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ছিলেন, শরিয়াহ বোর্ড মেম্বার, মুফতি উবাইদুর রহমান হাম্মাদ।

বক্তারা যাকাতের গুরুত্ব, যাকাতযোগ্য সম্পদ নির্ধারণ, নেসাবের হিসাব, ঋণসংক্রান্ত বিধান এবং সমসাময়িক প্রেক্ষাপটে যাকাত ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, “যাকাত শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মাধ্যম।”
আলোচনায় জটিল ফিকহি বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়, যাতে সাধারণ মানুষও যাকাত সংক্রান্ত বিধান স্পষ্টভাবে বুঝতে পারেন। অংশগ্রহণকারীরা সেমিনারকে সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব আহমেদ ইমতিয়াজ জামি বলেন, “সমাজে যাকাত বিষয়ে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে ভবিষ্যতেও অভিযাত্রিক ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
Leave a Reply