শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ।
অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ।
এ সময় তারা প্রশ্ন করেন আমরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে না বুঝতে পারছি না। এই নবম পে স্কেল দাবি পূরণ হলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
তারা আরো বলেন,চলতি জানুয়ারি মাসের মধ্যে তাদের এক দফা দাবি বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার সকাল দশটার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে
মোঃ হাসমত আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ হায়দার আলী, মোঃ আব্দুর রহমান সহ আরো অনেকে।
Leave a Reply