শেখ মোহাম্মদ ইকবাল :
ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী প্রাণঘাতী বোমাটি ।
ফরিদপুর সদরের আলিপুর আলিমুজ্জামান ব্রিজের পাশ থেকে উদ্ধারকিত শক্তিশালী, প্রাণঘাতি বোমাটিকে আজ সকাল দশটার দিকে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে রবিবার সকালে ঢাকা থেকে আসা (এন্টি টেরোজিম ইউনিটের বোম ডিস পোজাল ইউনিটের) সহায়তায় উদ্ধারকৃত বোমাটি ইলেকট্রিক সংযোগ দিয়ে সফল ভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন ।

এই প্রাণ ঘাতি, শক্তিশালী বোমা এত শক্তিশালী ছিল যে বিস্ফোরের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। বোমাটা বিস্ফোরণ হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসেন এবং একই সাথে স্থানীয়রা NewsPostBD24 কে বলেন, এসব প্রাণঘাতী বোমা সরঞ্জাম যারা আনে বা তৈরি করে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ইন্সপেক্টর শংকর কুমার বলেন বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী।
এটা ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত আইইডি এবং পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত । এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফুট উপরে উঠে যায়।
এই বোমাটি লোকালয়ে বিস্ফোরিত হলে মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারত। একই সাথে প্রাণহানির আশঙ্কা ছিলো।
Leave a Reply