তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন (৫৩) ৭ জানুয়ারি বুধবার মারা গেছেন।
তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৮তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি গণযোগাযোগ অধিদফতর, বিজিবি, গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, তথ্য অধিদফতরসহ বিভিন্ন দপ্তরে সূনামের সাথে দায়িত্ব পালন করেন। ক্যারিয়ারে তিনি বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের মহাসচিব ছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে তথ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহে শোকের ছায়া নেমে আসে। তথ্য ভবনে জানাজা শেষে গতকাল বাদ জোহর মরহুমের মাগুরার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মুন্সী জালাল এক কন্যা ও এক পূত্র সন্তানের জনক ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply