আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান তার ব্যক্তিগত সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করে বলেন, শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।
এই হাড়কাঁপানো শীতে আমি দেশের সকল সামর্থ্যবান মানুষকে সাথে নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে চাই।
আমিরে জামায়াত বলেন, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে নতুন শীতের পোশাক আমাদের কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার দিই, তবে চারপাশের চিত্রটা বদলে যাবে।
আমিরে জামায়াত আরও বলেন, আর যাদের এই মুহূর্তে নতুন কাপড় কেনার সুযোগ নেই, তারা চাইলে নিজের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত কাপড়টিও উপহার হিসেবে দিতে পারেন। মনে রাখবেন, অন্যের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছেন, তা একটি পবিত্র আমানত।
ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের সবার এই ছোট ছোট অংশগ্রহণে লাখো মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ দেখবে এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। আসুন, আমরা হাতে হাত রেখে সারাদেশে ছড়িয়ে দিই উষ্ণতার আমানত।
আপনার এই মানবিক দায়িত্ব পালনের পর আমাদের ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণের কথা জানাতে পারেন। সারা দেশে এই উদ্যোগের মাধ্যমে মোট কতজন মানুষের মুখে হাসি ফুটলো, সেই সংখ্যাটি আমরা দেশবাসীকে জানিয়ে দেব।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।
Leave a Reply