শেখ মোহাম্মাদ ইকবাল ,
সরকার ঘোষিত (অপারেশন ডেভিল হান্ট ফেজ-২) এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে জেলার বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। তবে বাকি গ্রেপ্তারদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ কর্মকর্তা। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply