মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই এই ঘোষণা দেন। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার ঘোষণাকে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

একই সঙ্গে তিনি দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং দলের ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারে।

অনুষ্ঠানে তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন, গত ১৮ বছর ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং এই সময়ে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার বহু স্মৃতি জড়িয়ে আছে। সুখ-দুঃখের নানা মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন বলেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত যেসব প্রবাসী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা তার পরিবার ও দলের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে লন্ডনে অবস্থানরত নেতাকর্মীদের অবদান তিনি আলাদা করে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ২৫ তারিখে আমি দেশে ফিরে যাব। তবে আমার একটি বিশেষ অনুরোধ—সেদিন কেউ যেন আমাকে বিদায় জানাতে বিমানবন্দরে না যান।” তিনি ব্যাখ্যা করে বলেন, বিমানবন্দরে ভিড় হলে সেখানে উপস্থিত সবাই যে বাংলাদেশি, তা স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং এতে দেশের পাশাপাশি দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে।

তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ মানবেন, তিনি তাদের দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল বলে মনে করবেন। আর অনুরোধ সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থে উপস্থিত হয়েছেন বলেই ধরে নিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় আয়োজিত এই আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ঘোষণার মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও আশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসী নেতাকর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com