মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

শেয়ারবাজারে পঁচা কোম্পানির দাপট

শেয়ারবাজারে পঁচা কোম্পানির দাপট

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির তালিকায় একচেটিয়া দাপট দেখিয়েছে পঁচা (‘জেড’ গ্রুপ) কোম্পানি।

এ দিন দাম বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে জেড গ্রুপের প্রতিষ্ঠানই স্থান করে নিয়েছে সাতটি। এ ছাড়া শীর্ষ দশে থাকা বাকি তিনটির মধ্যে লোকসানে থাকা প্রতিষ্ঠান রয়েছে একটি।

শেয়াবাজারে দুর্বল কোম্পানির এমন দাপটকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শেয়ারবাজারে একের পর এক পতন হলেও বিনিয়োগাকরীরা তা থেকে শিক্ষা নেয়নি। এখনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা গুজব নির্ভর বিনিয়োগ করছেন।

তাদের মতে, গুজবের ভিত্তিতে বিনিয়োগের ফলে দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে একটি চক্র ফায়দা লোটে। কিন্তু গুজবের ভিত্তিতে যারা বিনিয়োগ করেন তাদের বড় অংশই লোকসানে পড়েন। ২০১০ সালে শেয়ারবাজারে যে অস্বাভাবিক উত্থান ও পতন হয়েছিল তার অন্যতম কারণ ছিল গুজব ভিত্তিক বিনিয়োগ।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইতে শেয়ার দাম বাড়ার দিক থেকে শীর্ষ স্থান দখল করে মেঘনা কনডেন্সড মিল্ক। লোকসানে থাকা জেড গ্রুপের এ প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ১০ শতাংশ।

শীর্ষ দশে থাকা জেড গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সাভার রিফ্রাক্টরিজের ৯ দশমিক ৯৪ শতাংশ, জুট স্পিনার্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, মেঘনা পেটের ৯ দশমিক ৬০ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৯ দশমিক ১৩ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮ দশমিক ৯২ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৮ দশমিক ৫৭ শতাংশ দাম বেড়েছে।

এ ছাড়া লোকসানে থাকা ন্যাশনাল টিউবসও দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ৮ দশমিক ২০ শতাংশ। ‘এ’ গ্রুপে থাকা এ কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন (চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর) অনুযায়ী, শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২১ পয়সা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কোম্পানির মানদণ্ড নির্ধারণ করতেই বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। যে সকল কোম্পানির আর্থিক অবস্থা দুর্বল তারাই ‘জেড’ গ্রুপে স্থান পায়। এখন কেউ যদি ‘জেড’ গ্রুপের শেয়ারে বিনিয়োগ করে লোকসানে পড়ে তাহলে দায় তাকেই নিতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার হাসান বলেন, দাম বাড়ার তালিকায় দুর্বল কোম্পানির আধিপত্য প্রমাণ করে যে, আমাদের বিনয়োগকারীরা যথেষ্ট সচেতন না। নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালিয়ে খুব একটা সুফল পাওয়া গেছে বলে মনে হচ্ছে না। যদি বিনিয়োগকারীরা শিক্ষায় নিতে তাহলে গুজবের ভিত্তিতে দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করতো না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com