ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ফরিদপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলাভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে চারভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন এবং সালথায় ১ জন রয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যেও নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ পর্যন্ত হাসপাতাল দুটিতে মোট ২২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৪ জনের হামের সংক্রমণ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে পরামর্শ দেন।
Leave a Reply