এরপর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবর সুরের দোলায় দুলতে থাকে। ‘ওঠো ওঠো ওঠোরে…’ গানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে চলে সঙ্গীত পরিবেশন ।
১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার আয়োজিত হলো হাজার কন্ঠে বর্ষবরণ। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ এ আয়োজনে নেতৃত্ব দেন খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এরপর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবর সুরের দোলায় দুলতে থাকে। ‘ওঠো ওঠো ওঠোরে…’ গানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে চলে সঙ্গীত পরিবেশন। ছিলেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় ও স্বাতী সরকার। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানিয়ে।
Leave a Reply