শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের জনসভা চূড়ান্ত হয়েছে।আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।
আসন্ন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন ও দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখবেন।
জনসভাকে ঘিরে বোয়ালমারীসহ আশপাশের উপজেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানায়,সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আনন্দময় সময় আসতে চলেছে আগামী ৬ ফেব্রুয়ারি।
জনসভা বিকেল টাইমে হওয়ায় অনেক জনগণ উপস্থিত হতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন স্থানীয় নেতা কর্মীরা।
Leave a Reply