শেখ মোহাম্মদ ইকবাল
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতা থেকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে বের করে আনার দাবিতে আজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধের হুঁশিয়ারিমূলক কর্মসূচি পালন করেছে
শনিবার (১৭জানুয়ারী)কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, এবং সহকারী কমিশনার (ভূমি) ।
শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের দফায় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, তারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকতে চান না এবং সংশ্লিষ্ট গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেন। আলোচনার একপর্যায়ে প্রশাসনের কাছে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, নির্ধারিত ৩ দিনের মধ্যে যদি কমিটির সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না আসে, তাহলে তারা বাধ্য হয়ে দেশব্যাপী রেললাইন অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন।
শিক্ষার্থীর আরো বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি মানা না হলে ভবিষ্যতে বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply