শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সদরপুর উপজেলার আটরশি এলাকার কাজী আব্দুল হাকিমের ছেলে কাজী বজলু রহমানকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রবিবার(৪ জানুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রানপুর গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।
Leave a Reply