শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রাম থেকে ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওবায়দুর (৫২)। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া থেকে হরিরহাট বাজারগামী সড়কের পাশে ফিরোজ মাতুব্বরের বাড়ির নিকট অবস্থানকালে ওবায়দুরকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, ইয়াবাসহ আটক ওবায়দুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ওবায়দুর আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের মৃত আমীর আলীর ছেলে।
Leave a Reply