গোপালগঞ্জের মুকসুদপুরে গত অক্টোবর মাসে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ জন। উন্নত চিকিৎসার জন্য ১৭ জনকে অন্য হাসপাতালে পেরন করা হয়েছে।
গত মাসে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।এ তথ্য জানতে পারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্টোবর মাসের প্রকাশিত পরিসংখ্যান থেকে ।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, ডাবের খোসা ও সকল পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো বলেন, জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে তাহলেই মুকসুদপুর উপজেলাকে ডেঙ্গু থেকে মুক্ত করা সম্ভব হবে।
Leave a Reply