০১ই এপ্রিল ২০২৬ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নওপাড়া ইউনিয়নের ভুষনা লক্ষণদিয়া গ্রামে, আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১ টার দিকে ট্রেনে কাটা পড়ে নিহত হয় আপন দুই ভাই। ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু মোঃ তাইব ও মোঃ তাহমিদ ,দুজনের বয়সই চার বছর।
নিহত দুই শিশু, ভুষনা লক্ষণদিয়া গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে তুই ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার অনেক আগে থেকেই তাদের দুজনকে খোঁজা করা হচ্ছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে মধুখালী থানার (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভারী হয়ে উঠেছে স্বজন হারা বাড়িতে। দুই ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা।
Leave a Reply