অনলাইন ডেস্কে।
বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের বাঘবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম
ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিকট শব্দ হয়ে রেললাইনটি ফেটে যায়।
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ১০ কিলোমিটার গতিতে চলাচল করার নির্দেশ দেওয়া হয়। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যেতে থাকে। ফলে এই দুর্ঘটনাটি হয়।
Leave a Reply