বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,প্রতিটি কাজের জন্য নেন অতিরিক্ত ১০০ টাকা ।

প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,প্রতিটি কাজের জন্য নেন অতিরিক্ত ১০০ টাকা ।

Oplus_0

নুরুল আলম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী বাহাউদ্দিনের বিরুদ্ধে জন্ম নিবন্ধন কার্যক্রমে অনিয়ম, অতিরিক্ত অর্থ দাবি ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নূর আলম শেখ ও স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন দাখিল করেছেন
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বে হাতে লেখা রেজিস্টারের মাধ্যমে সম্পন্ন হওয়া জন্ম নিবন্ধনগুলো সরকারি অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও পুনরায় নতুন করে নিবন্ধন সনদ ইস্যু করা হচ্ছে। এতে একই ব্যক্তির নামে একাধিক জন্ম নিবন্ধন নম্বর সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা বিদ্যমান বিধিমালার পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা প্রতিটি কাজের জন্য অতিরিক্ত ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে অনীহা প্রকাশ করলে ইউনিয়ন পরিষদের বাইরে থেকে একজন ব্যক্তিকে এনে অফিস কক্ষে বসিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি।
জন্ম নিবন্ধন সংশোধন ও পুনর্মুদ্রণের ক্ষেত্রেও সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়েছে, যা সাধারণ সেবাগ্রহীতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আবেদনকারীরা উল্লেখ করেছেন।
প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশাসনিক কর্মকর্তা কাজী বাহাউদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, তিনি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যথাযথ কর্তৃপক্ষের লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত ছিলেন। ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস পরিদর্শনে এসে তাকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে বলা হয়েছে।
তবে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা কাজী বাহাউদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন, যাতে জন্ম নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com