বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা ৪ফেব্রুয়ারী দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি পিএসসি, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম। মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

প্রধান অতিথি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। রাষ্ট্রের পুরো যন্ত্র পক্ষপাতিত্বের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। এর ফলস্বরূপ একনায়কতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য ছাত্রজনতা ২০২৪ সালে গণঅভ্যুত্থান ঘটায়। তিনি বলেন, এই প্রক্রিয়ার মদদদাতা, ইন্ধনদাতা, পক্ষপাতিত্বকারী, সহায়তাকারী, প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা কেউ কেউ অনেকেরই পূর্ব পরিচিত। তারা সরকার যন্ত্রেরই অংশ ছিলো। আজকে তাদের অনেকের করুণ পরিণতি সম্পর্কে সবাই অবহিত আছেন। অনেকে চাকরিচ্যুত, অনেকে পলাতক, দেশান্তরিত, জেলে আছেন, আইন-আদালত ফেস করছেন। এমনকি তাদের পরিবার ও আত্মীয়স্বজনরাও আজ কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিষয়টি গভীরভাবে অনুধাবন করে সংশ্লিষ্ট সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে এদেশের আপামর জনগণ, রাজনৈতিকদলসহ সর্বমহলের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের কাঁধে। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপিত হবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। উপদেষ্টা এসময় সামান্যতম ভুল বা বিচ্যুতি যাতে নির্বাচন তথা দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে না পারে এবং জনগণের আস্থা হারাতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তাছাড়া কোন ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালট বাক্স ছিনতাই হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোন অভিযোগ এ সেলে করা যাবে। তিনি বলেন, এই সমন্বয় সেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি থাকবেন। এর মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি মুহূর্তের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদান নিশ্চিত করতে হবে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’-এর ব্যবহার যেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। উপদেষ্টা বলেন, অ্যাপটি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার/নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

উপদেষ্টা আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের দ্রুত প্রবেশপত্র প্রদান সম্পন্ন করতে হবে এবং ভোটকেন্দ্রে তাদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের দ্রুত পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে। তারা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে। এ বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ এমন উন্নত করতে হবে যাতে সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন,
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমাদের ‘স্টিল ফ্রেম অভ ব্যুরোক্রেসি’ নিশ্চিত করতে হবে যাতে কেউ দায়িত্ব পালনে অবহেলা ও ফাঁকি দিতে না পারে। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তীকাল থেকে বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। বেশিরভাগ কর্মকর্তারাই বিদেশ সফর ও উন্নত প্রশিক্ষণ পাচ্ছেন। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়া রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, আঞ্চলিক/জেলা/উপজেলা নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবি’র খুলনা বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুলনা বিভাগের নির্বাচনি প্রস্তুতি ভালো। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপতথ্য বা মিথ্যা সংবাদ পরিবেশন করলে ভোটের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তিনি আরো বলেন, এবাবের তিনটি বিষয় নির্বাচনকে সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা পূর্ববর্তী নির্বাচনসমূহে সম্ভব হয়নি। সেগুলো হলো নির্বাচন তথ্যপ্রযুক্তির ব্যবহার (বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ইত্যাদি), আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও এনটিএমসি প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ এর ব্যবহার। উপদেষ্টা এগুলোর সফল প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com