বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া: আলী রীয়াজ

জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া। যে অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো। যে অধিকার প্রতিষ্ঠার জন্য ২০২৪-এ গণঅভ্যুত্থান রচিত হয়েছে। অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে ৫৪ বছর পর আবার মানুষের অধিকার বুঝে দেবার সুযোগ এসেছে। আমরা হেলায় এ সুযোগ হারাবো না।

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সাথে ব্যক্তির পার্থক্য করবে না। এ সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ মতবিনিময়ের আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, ফ্যসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে। আর সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ বলা সময়ের দাবি।

তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এতোদিন সেই জনগণকেই বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটের জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব।

রাষ্ট্রপতির নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, বিগত সময়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব হতো। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারেন না। অথচ বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন সচিবালয়, বিচার ব্যবস্থায় বিচারপতি নিয়োগ এসব রাষ্ট্রপতি কর্তৃক পদায়ন করা হয়। কিন্তু বাস্তবে এগুলো তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছা অনুসারেই হয়ে থাকে।

সংবিধানের ৭০নং অনুচ্ছেদ প্রসঙ্গে ড. রীয়াজ বলেন, নিজ দলের এমপিদের মুখে স্কচটেপ এটে দেওয়ার মতো। এ ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশে বিশাল বাধা। এ ব্যবস্থার উত্তরণে সংস্কার প্রস্তাবে অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ নিজ দলের অনুগত থাকবে, অন্য বিষয়ে এমপিরা স্বাধীন মতামত প্রদান করতে পারবেন এমন প্রস্তাব করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের মত বিষয় যেন সম্মানের সাথে বাস্তবায়ন করতে পারি তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে আমার সন্তানের পরিচয় নির্ধারণ হবে তার যোগ্যতার ওপর তার অর্জিত জ্ঞান ও প্রচেষ্টার ওপর। গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবেনা, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না বলে অপপ্রচার চালানো হচ্ছে যা বোগাস।
অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব জয়দত্ত বড়ুয়া, খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা প্রমুখ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com