শেখ মোহাম্মদ ইকবাল
গোপালগঞ্জের মুকসুদপুর রুইতার বিলে বজ্রপাতে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে নিজ জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে সৈয়দ সিকদার (৫৫) নামে এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত সৈয়দ সিকাদার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকাদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি মাঠে কাজ করছিলেন।
এ সময় তীব্র বজ্রপাতের আঘাতে তিনি নিখোঁজ হন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় রুইতার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে তার শরীরের একটি অংশ পুড়ে গিয়েছিল।
Leave a Reply