ফরিদপুরে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের সময় কোতোয়ালি থানাধীন হাউজিং বিকাশ স্কুলের সামনে থেকে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, স্থানীয় লোকজন তাঁদের আটক করে কোতোয়ালি থানায় খবর দেন ।
খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিনারুল কাজী ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের পুলিশের হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
তাঁরা প্রায় এক বছর চার মাস ধরে খালাতো বোন পরিচয়ে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।
আটক দুই নারী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা লাবণ্য (২০) ও দোলনা (২৭)। তারা ফরিদপুরের হাউজিং বিকাশ স্কুলসংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
Leave a Reply