মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলাল নির্বাহী অফিসার মোহাম্মদ আশিক কবির।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। আজকের এই সাফল্য তোমাদের কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে মুকসুদপুরের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করতে হবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিক কবির কৃতি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, “উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে। আজকের এই অর্জন যেন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগায়।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কৃতি শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Leave a Reply