গোপালগঞ্জের মুকসুদপুরের কলেজ ও স্কুল শিক্ষার্থীরা যেখান থেকেই বসে উঠবেন ভাড়া হবে মাত্র ৫ টাকা তবে শিক্ষা প্রতিষ্ঠানের আই কার্ড বাধ্যতামূলক থাকতে হবে।
গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস ও মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটি। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বরইতলা থেকে মুকসুদপুরগামী বাসে শিক্ষার্থীরা যেখান থেকেই বাসে উঠুক না কেন, তাদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।
শিক্ষাবান্ধব এই মহৎ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক স্বস্তি এনে দেবে এবং তাদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান মালিক সমিতির সভাপতি হেদায়েত হোসেন পারভেজ মোল্লা। কিছু শিক্ষার্থী জানান, শুধু কলেজ নয় স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা ভেবেছেন এবং কলেজ ও স্কুল শিক্ষার্থীদের জন্য এই পাঁচ টাকা ভাড়া করায় এখন আর যাতায়াতের কোন ঝামেলা থাকবে না। এজন্য আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস মালিক সমিতির নবনির্বাচিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply